Print

সারাদিন

সাউথইস্ট ব্যাংকে প্রতারণা প্রতিরোধ ও কমপ্লায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৪৯ অপরাহন, সেপ্টেম্বর ২, ২০২৫

সারাদিন ডেস্ক

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে গত ৩০ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত হলো অর্ধ-দিবসব্যাপী কর্মশালা ‘ইন্টারনাল কন্ট্রোল ফর এন্টি-ফ্রড এন্ড রিলেটেড সিগনিফিকেন্ট কমপ্লায়েন্স ইস্যুজ অফ দি ব্যাংক’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. মঈন আলম ফিরোজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী।

কর্মশালায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির যুগ্ম পরিচালক মো. ফরহাদ হোসেন। তিনি ব্যাংকিং খাতে প্রতারণা প্রতিরোধ, কার্যকর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ কমপ্লায়েন্স বিষয়াবলি তুলে ধরেন।

এ আয়োজনে ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের কর্মকর্তারা এবং ঢাকা অঞ্চলের ১৫টি এডি শাখার ম্যানেজার অপারেশনগণ অংশগ্রহণ করেন।

সাউথইস্ট ব্যাংক জানায়, এ ধরনের উদ্যোগ ব্যাংকের সুশাসন, স্বচ্ছতা এবং প্রতারণা প্রতিরোধে তাদের অঙ্গীকারেরই প্রতিফলন।

Nagad
Nagad