প্রকাশিত: ৩:২৫ অপরাহন, সেপ্টেম্বর ৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
আরএফএলের ইলেকট্রনিক্স পণ্যের চেইনশপ ভিশন এম্পোরিয়াম ‘ড্রিম হোম’ ক্যাম্পেইনের সিজন-২ শুরু করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে এ ক্যাম্পেইনের ঘোষণা দেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।
অনুষ্ঠানে জানানো হয়, মধ্যবিত্তের স্বপ্ন পূরণের এই ক্যাম্পেইনে পুরস্কার হিসেবে থাকছে দুটি ফ্ল্যাট, দুটি গাড়ি, ইলেকট্রনিক্স পণ্য, গিফট ভাউচারসহ মোট ৫৫৯টি পুরস্কার।
দেশব্যাপী ভিশন এম্পোরিয়ামের যেকোনো শোরুম থেকে মাত্র ৫ হাজার টাকার পণ্য কিনলেই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করা যাবে। গতকাল থেকে শুরু হওয়া এ অফার চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতি সপ্তাহে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার হস্তান্তর করা হবে।
অনুষ্ঠানে আরএন পাল বলেন,আগে এ ধরনের প্রোগ্রামে মানুষের আস্থা ছিল না। কিন্তু আমাদের ড্রিম হোম ক্যাম্পেইন শতভাগ সফল হয়েছে। বিজয়ীরা সত্যিই মূল্যবান পুরস্কার পাচ্ছেন, সেটি সবাই দেখেছেন।
আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম বলেন, গত বছর প্রথম সিজনে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আশা করছি, এবারও অফারটি ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করবে।
বর্তমানে সারাদেশে ভিশন এম্পোরিয়ামের ৩৯০টি শোরুম রয়েছে। এসব শোরুমে ফ্রিজ, এসি, টেলিভিশনসহ সব ধরনের আধুনিক মানের ইলেকট্রনিক্স পণ্য পাওয়া যাচ্ছে।