Print

সারাদিন

লটারির মাধ্যমে ডিসি-ইউএনও’র পদায়ন নয়: জনপ্রশাসন সচিব

প্রকাশিত: ৩:৫৫ অপরাহন, সেপ্টেম্বর ৩, ২০২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক:

আগামী নির্বাচনের আগে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদায়ন লটারির মাধ্যমে হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

তিনি বলেন, ‘নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত তিনটি নির্বাচনের মতো, আগামী নির্বাচন করার সাহস কেউ দেখাবে না।’

বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি আরও জানান, আগামী নির্বাচনকে রোল মডেল হিসেবে উপস্থাপন করতে সরকার কাজ করছে। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিনই আরেকটি বৈঠকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ দেওয়া হবে।

Nagad
Nagad