Print

সারাদিন

নুরের অবস্থা ভালো না, নাক থেকে এখনো রক্ত বের হচ্ছে: রাশেদ খাঁন

প্রকাশিত: ২:৩২ অপরাহন, সেপ্টেম্বর ৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর-এর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার নাক থেকে এখনো রক্ত বের হচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় তার দেশের বাইরের নিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করবে এবং এক সপ্তাহের মধ্যে দেশে বাইরের নিয়ে যাবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, গতকাল হাসপাতাল থেকে বলা হয়েছে নুরুল হক নূর সম্পূর্ণ সুস্থ কিন্তু এই কথার কোনো সত্যতা নেই। নুরুল হক নুর এখনো সম্পূর্ণ সুস্থ নয় তাকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে। আমি একটু আগে তাকে দেখে আসলাম সেখানে ডাক্তাররাও ছিলেন। নাক থেকে তার জমাট বাধা ব্লাড বের হলো। সঙ্গে সঙ্গে হাসপাতালে ডিরেক্টরকে ফোন দিলাম তিনি এলেন এবং অন্যান্য ডাক্তাররাও ছিলেন। ডিরেক্টর সঙ্গে সঙ্গে অন্য চিকিৎসকদেরও ডাকলেন এবং আমরা বললাম তার এই অবস্থা। তিনি নুরুল হক নূরের যে ধরনের চিকিৎসা দরকার তিনি সেই নির্দেশনা দিলেন। অথচ আমরা লক্ষ্য করলাম গণমাধ্যমে বলা হয়েছে- নুরুল হক নূর সুস্থ কিন্তু তিনি তো এখনো আগের মতোই রয়েছেন।

রাশেদ খান বলেন, আমি নুরুল হক নূরের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তিনি কথা বলতে পারছেন না। তার চোখের নিচে আঘাতের চিহ্ন রয়েছে, মুখ দিয়ে কথা বলতে পারছেন না, তার মুখের মাড়িতে প্রচণ্ড ব্যথা এবং ব্রেনে তার আঘাতের চিহ্ন থাকায় তার ব্রেনও ঠিকমতো কাজ করছে না। নুরুল হক নুর এখনো পরিপূর্ণ সুস্থ হননি তিনি আগে যেমন ছিলেন এখন পর্যন্ত তেমনি আছেন। তাকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল।

এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। পাশাপাশি সব রাজনৈতিক সংগঠন ও উপদেষ্টাদের ধন্যবাদ জানান, যারা হাসপাতালে নুরকে দেখতে এসেছেন।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

Nagad
Nagad