Print

সারাদিন

তারেক রহমানের দেশে ফেরা তার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে : পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ৭:৪২ অপরাহন, সেপ্টেম্বর ৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরা তার নিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, প্রয়োজনে তার ভ্রমণ নথি বা পাসপোর্ট সম্পর্কিত সমস্যার সমাধান করবে সরকার।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে ফেরার বিষয়ে প্রথমে তারেক রহমানকেই সিদ্ধান্ত নিতে হবে।

সরকার নিজে থেকে কোনো উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার মনে হয় সেটার প্রয়োজন নেই। তিনি যখন দেশে ফিরতে চাইবেন আমাদের যতটুকু সহায়তা করার অবশ্যই করব।

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ঢাকার অনুরোধের বিষয়ে এখনও কোনো হালনাগাদ তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

Nagad
Nagad