Print

সারাদিন

আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও

প্রকাশিত: ১২:১২ অপরাহন, সেপ্টেম্বর ৭, ২০২৫

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আজ রোববার (৭ সেপ্টেম্বর) পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও গ্রহণ পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

চন্দ্রগ্রহণটি বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে শুরু হয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে এ গ্রহণ।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত সম্পূর্ণরূপে দেখা যাবে। এই দুই প্রান্তের কিছুটা পূর্ব ও পশ্চিমে আংশিক গ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকায় গ্রহণ দৃশ্যমান হবে না।