Print

সারাদিন

যাত্রীদের জন্য উবার ওয়ান মেম্বারশিপ চালু হলো বাংলাদেশে

প্রকাশিত: ৪:৫৪ অপরাহন, সেপ্টেম্বর ৭, ২০২৫

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

দেশের শীর্ষস্থানীয় রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার বাংলাদেশের যাত্রীদের জন্য তাদের বিশেষ মেম্বারশিপ প্রোগ্রাম ‘উবার ওয়ান’ চালু করেছে। এই মেম্বারশিপের মাধ্যমে যাত্রীরা আরও সাশ্রয়ী ও সুবিধাজনক ভ্রমণের অভিজ্ঞতা পাবেন।

উবার ওয়ান-এর সদস্যরা ভ্রমণের ক্ষেত্রে বিশেষ ছাড়, উচ্চ রেটিংপ্রাপ্ত চালকদের কাছ থেকে অগ্রাধিকারমূলক সেবা এবং আরও কিছু বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

মাসিক ১৭০ টাকা ফি দিয়ে এই মেম্বারশিপ নেওয়া যাবে, যা প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। তবে, উদ্বোধনী অফার হিসেবে থাকছে বিশেষ ছাড়। উবার ওয়ান সদস্যরা প্রতিটি রাইডে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ‘উবার ওয়ান ক্রেডিট’ পাবেন, যা তাদের নিয়মিত যাতায়াতে উল্লেখযোগ্য সাশ্রয় আনবে।

মেম্বারশিপের একটি বিশেষ সুবিধা হলো, সদস্যরা শীর্ষ রেটিংপ্রাপ্ত চালকদের কাছ থেকে অগ্রাধিকারমূলক সেবা পাবেন। প্রয়োজনে দ্রুত সহায়তা পাওয়ার সুযোগও রয়েছে, যা রাইডের সামগ্রিক অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

উবার বাংলাদেশের প্রধান নাশিদ ফেরদৌস কামাল বলেন, উবার ওয়ান একটি ভিন্নধর্মী মেম্বারশিপ অভিজ্ঞতা, যা প্রতিদিনের ভ্রমণকে আরও আরামদায়ক ও সাশ্রয়ী করবে। সুবিধা, সাশ্রয় ও বিশেষ অফার একসাথে করে আমরা আমাদের ব্যবহারকারীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও আনন্দদায়ক করছি।

বাংলাদেশে উবার ওয়ান সুবিধা উবার এক্স, এক্স প্রায়োরিটি, প্রিমিয়াম, এক্সএল, রিজার্ভ, সিএনজি ও বাইকসহ উবারের সব ধরনের রাইডে পাওয়া যাবে।

Nagad
Nagad

উবার ওয়ানের সদস্য হতে হলে, প্রথমে উবার অ্যাপটির সর্বশেষ সংস্করণ আপডেট করতে হবে। এরপর অ্যাপ খুলে ‘অ্যাকাউন্ট’ অপশনে গিয়ে ‘উবার ওয়ান’ নির্বাচন করে ‘জয়েন নাও’ চাপলেই সদস্যপদ গ্রহণ করা যাবে।