Print

সারাদিন

চড়থাপ্পড়ের প্রতিশোধে হাতুড়ির আঘাতে ইকবাল খুন, ঘাতক রতন গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৩২ অপরাহন, সেপ্টেম্বর ৮, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ায় পেট্রোল পাম্পের ম্যানেজার ইকবাল হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে সহকর্মী রতন। চড়থাপ্পড়ের প্রতিশোধ নিতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর গাজীপুর থেকে রতনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান।

তিনি বলেন, শনিবার রাতে বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষে ম্যানেজার ইকবাল ঘুমিয়ে ছিলেন। এসময় রতন হাতুড়ি দিয়ে তার মাথায় একাধিক আঘাত করে। পরে স্লাইরেঞ্জ ও চাকু দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

পুলিশ কর্মকর্তা জানান, রোববার রাতে গাজীপুরের মৌচাক থেকে রতনকে গ্রেপ্তার করা হয়। এসময় নিহত ইকবালের মোবাইল ফোন ও চুরিকৃত টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন হত্যার দায় স্বীকার করেছে।

রতন জানায়, ইকবাল বিভিন্ন সময়ে পাম্পের তেল নিয়ে অনিয়ম করতেন। বিষয়টি মালিককে জানালে ইকবাল ক্ষিপ্ত হয়ে তাকে চড়থাপ্পড় মারেন। এরপর প্রতিশোধ নিতে সুযোগ খুঁজে রোববার রাতে তাকে হত্যা করে।

ঘটনায় বগুড়া সদর থানায় মামলা হয়েছে। রতনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Nagad
Nagad

উল্লেখ্য, নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। আর গ্রেপ্তারকৃত রতন বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা।