Print

সারাদিন

সহিংসতায় বাতিল বাংলাদেশ-নেপাল ফুটবল ম্যাচ

প্রকাশিত: ৮:৩৯ অপরাহন, সেপ্টেম্বর ৮, ২০২৫

সারাদিন ডেস্ক

নেপালে চলমান সহিংস পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে বাংলাদেশ-নেপাল প্রীতি ফুটবল ম্যাচ। সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার আমের খান নিরাপত্তাজনিত কারণে ম্যাচ বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামীকাল কাঠমান্ডুতে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে রাজধানীতে তরুণদের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত ও শতাধিক আহত হওয়ায় পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে। এর প্রেক্ষিতেই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় ফুটবল দল সেপ্টেম্বর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপালে অবস্থান করছে। এর মধ্যে প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়।

বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, ফুটবলাররা বর্তমানে নিরাপদে আছেন। এক বিবৃতিতে বলা হয়, ‘দল নিরাপদ রয়েছে এবং তারা টিম হোটেলে সুরক্ষিত আছে। বাফুফে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সকল পদক্ষেপ গণমাধ্যমে জানানো হবে।’