প্রকাশিত: ১১:১০ অপরাহন, সেপ্টেম্বর ৮, ২০২৫
সারাদিন ডেস্ক
একদিনের ব্যবধানে ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১,২৬০ টাকা বৃদ্ধি করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা। এর আগের দিন সোমবার প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা।
বাজুস জানিয়েছে, নতুন দাম আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। এ পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।