প্রকাশিত: ৭:৪৮ পূর্বাহ্, সেপ্টেম্বর ১০, ২০২৫
সারাদিন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে উমামা ফাতেমা লিখেছেন, ‘বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।’
এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। পরে ফলাফল ঘোষণার কার্যক্রম শুরু হয়।