প্রকাশিত: ৮:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫
সারাদিন ডেস্ক
এশিয়া কাপের ১৬তম আসরের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে আফগানিস্তান। আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে তারা হংকংকে ৯৪ রানে পরাজিত করেছে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তান তোলে ১৮৮ রান। দলের পক্ষে ইবরাহিম জাদরান ও ওমরজাই খেলেন ঝোড়ো ইনিংস, এছাড়া অতলও ব্যাট হাতে অবদান রাখেন।
জবাবে হংকং ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি। আফগানিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে ১৭তম ওভারের মধ্যে দলটি অলআউট হয়ে যায় মাত্র ৯৪ রানে।
এই জয়ের ফলে এশিয়া কাপে শুভসূচনা করল রশিদ খান নেতৃত্বাধীন আফগানিস্তান দল।