Print

সারাদিন

খাওয়ার শুরুতে যে দোয়া পড়বেন

প্রকাশিত: ৬:০৩ অপরাহন, সেপ্টেম্বর ১০, ২০২৫

সারাদিন ডেস্ক

মুমিন জীবনের প্রতিটি কাজই আল্লাহর স্মরণে সম্পন্ন করা উচিত। খাওয়ার সময় আল্লাহর নেয়ামতের শোকর আদায় করা ও দোয়া পাঠ করাও এর অন্তর্ভুক্ত। রাসুল (সা.) বলেছেন, একজন মুসলিম খাওয়ার প্রতিটি লোকমাতেও সওয়াব পান। (মুসনাদে আহমদ: ১৫৩১)

খাবার শুরু করার সময় পড়তে হবে-‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ অথবা ‘বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ’।

রাসুল (সা.) আরও বলেছেন, যে খাবারে বিসমিল্লাহ পড়া হয় না, সে খাবারে শয়তান অংশ নেয়। (সহিহ মুসলিম: ৫৩৭৬) তাই বিসমিল্লাহ বলা ভুলে গেলে মাঝখানে মনে হলে পড়তে হবে—
‘বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু’।

এ ছাড়া খাওয়ার শুরুতে এ দোয়াটি পড়া উত্তম—اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَاَطْعِمْنَا خَيْرًا مِّنْهُ. উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া আত্বইমনা খয়রান মিনহু। অর্থ: হে আল্লাহ! এই খাবারে আমাদের জন্য বরকত দিন এবং এর চেয়ে উত্তম খাবার দান করুন।

খাওয়া শেষে পড়তে হবে-ٱلْـحَمْدُ لِلَّهِ ٱلَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مِنَ ٱلْمُسْلِمِينَ। উচ্চারণ: আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমীন। অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের খাওয়ালেন, পান করালেন এবং মুসলমান বানালেন।

দস্তরখান ওঠানোর সময় পড়তে হবে-ٱلْـحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُّبَارَكًا فِيهِ غَيْرَ مَكْفِيٍّ وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا। উচ্চারণ: আলহামদু লিল্লাহি হামদান কাসীরান তায়্যিবান মুবারাকান ফীহি গায়রা মাকফিয়্যিন ওয়া লা মুওয়াদ্দায়িন ওয়া লা মুসতাগনান আনহু রাব্বানা। অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যা অসীম, পবিত্র ও বরকতময়। হে রব! এ খাবারকে আমরা অপ্রতুল বা বিদায়যোগ্য মনে করি না, আবার এর থেকে বাঁচতেও চাই না।

Nagad
Nagad