Print

সারাদিন

জাকসু নির্বাচনের ভোট গণনা বন্ধ, চলছে জরুরি সভা

প্রকাশিত: ৬:৫১ অপরাহন, সেপ্টেম্বর ১২, ২০২৫

সারাদিন ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা হঠাৎ বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এ ঘোষণা দেওয়া হয়।

ভোট গণনা বন্ধের পরপরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটি জরুরি সভার আহ্বান করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ও স্বতন্ত্র ভিপি প্রার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রবেশ করেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার পর শুরু হয় গণনা কার্যক্রম।

এদিকে নির্বাচন কমিশনের অব্যবস্থাপনা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। ভোটের দিন দায়িত্ব পালনকালে এক শিক্ষিকার মৃত্যু নিয়েও সমালোচনা চলছে।

বর্তমানে ভোট গণনা বন্ধ থাকায় জাকসু নির্বাচনের ফলাফল অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

Nagad
Nagad