Print

সারাদিন

নেপালের অন্তর্বর্তী নেতা হিসেবে শপথ নিলেন সুশিলা কার্কি, গড়লেন ইতিহাস

প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্, সেপ্টেম্বর ১৩, ২০২৫

সারাদিন ডেস্ক

নেপালের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশিলা কার্কি। দেশটির ইতিহাসে তিনি প্রথম নারী অন্তর্বর্তী নেতা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। দুর্নীতি-বিরোধী সহিংস আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলির পদত্যাগের পর দেশটির অস্থির পরিস্থিতিতে দায়িত্ব নিলেন কার্কি।

রাষ্ট্রপতির দপ্তর থেকে জানানো হয়, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর তার নিয়োগ চূড়ান্ত করা হয়। আন্দোলনকারীরাই তাকে নেতৃত্বের জন্য প্রস্তাব করেছিলেন।

প্রসঙ্গত, সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন। তিনি দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি হন। বিচারক থাকাকালীন তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন এ কারণে জেন-জির কাছে তার জনপ্রিয়তা রয়েছে।

তিনি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। একবার ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুশীলা বলেছিলেন, ভারত নেপালকে অনেক সহায়তা করেছে।

Nagad
Nagad