Print

সারাদিন

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৯

প্রকাশিত: ৪:১১ অপরাহন, সেপ্টেম্বর ১৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) এ রোগে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৪ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৪২ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৪ জন, খুলনা বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৯ জন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ৩৩৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে ৩৭ হাজার ২০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪৭ জনের।

Nagad
Nagad