Print

সারাদিন

ফাইন্যান্সিং ক্যাটাগরিতে সম্মাননা অর্জন ইউনাইটেড ফাইন্যান্সের

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজিত “The Future of Business: Innovation, Technology and Sustainability” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে ফাইন্যান্সিং ক্যাটাগরিতে সম্মানজনক কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জন করেছে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি।

ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনস্থ ব্যুরো অব বিজনেস রিসার্চের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব শেখ বশির উদ্দিন ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবুল আহসানের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার। এছাড়াও সোনালী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা গবেষক ও শিল্প নেতৃবৃন্দ ব্যবসার ভবিষ্যৎ, প্রযুক্তি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

অ্যাওয়ার্ড গ্রহণ শেষে মোহাম্মদ আবুল আহসান বলেন, এই সম্মাননা ইউনাইটেড ফাইন্যান্স-এর আর্থিক অন্তর্ভুক্তি, টেকসই কার্যক্রম এবং সুশাসনের প্রতি দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতির স্বীকৃতি। তিন দশকেরও বেশি সময় ধরে আমরা দেশের অবহেলিত জনগোষ্ঠীকে ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

বর্তমানে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি দেশের ২৩টি শাখার মাধ্যমে সেবা প্রদান করছে। ২০২৪ সালে প্রতিষ্ঠানটি অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খাতে অন্যতম নিম্ন খেলাপি ঋণের হার অর্জন করেছে এবং সুশাসন ও গ্রাহকসেবায় অবদানের জন্য প্রশংসিত হয়েছে। প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী ক্রেডিট রেটিং AA+ এবং এটি ঢাকা স্টক এক্সচেঞ্জে A ক্যাটাগরির শেয়ার হিসেবে তালিকাভুক্ত।

Nagad
Nagad

অতুলনীয় অবদানের স্বীকৃতি হিসেবে একই অনুষ্ঠানে আরও সম্মানিত করা হয় আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড, এ.কে. খান অ্যান্ড কোম্পানি লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড, ইস্পাহানি, দৈনিক পূর্বকোণ, র‍্যানকন এফসি প্রপার্টিজ লিমিটেড এবং রবি আজিয়াটা পিএলসিকে।