Print

সারাদিন

টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

প্রকাশিত: ৫:৪২ অপরাহন, সেপ্টেম্বর ১৩, ২০২৫

সারাদিন ডেস্ক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সরকারি কর্মচারীরা টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন। আগামী ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এই ছুটি ভোগ করতে পারবেন তারা।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজা উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ৩ ও ৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে টানা চারদিন বন্ধ থাকবে সরকারি অফিস।

সাধারণত সরকারি কর্মচারীদের জন্য ঈদে তিন দিন এবং দুর্গাপূজায় একদিন ছুটি থাকে। তবে কিছু ক্ষেত্রে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়।

২০২৫ সালের জন্য উপদেষ্টা পরিষদ ইতোমধ্যে দুই ঈদে মোট ১১ দিনের ছুটি এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিনের ছুটি অনুমোদন করেছে। গত বছরের ১৭ অক্টোবর এ ছুটির তালিকা অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় তা প্রকাশ করে।