প্রকাশিত: ৩:১৬ অপরাহন, সেপ্টেম্বর ১৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শেরে বাংলানগর থানাধীন আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে র্যাব–২।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে এ অভিযান শুরু হয়। র্যাব–২ এর সিনিয়র এএসপি আসিফ জানান, অভিযানে বেশ কয়েকজন দালালকে আটক করা হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে।
তিনি বলেন, অভিযান শেষে ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।