Print

সারাদিন

ডিআইজি-এসপিসহ আরও ৭ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্, সেপ্টেম্বর ১৬, ২০২৫

সারাদিন ডেস্ক

বাংলাদেশ পুলিশ বাহিনীর সাতজন কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার। ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন সময়ে তারা পদক পেয়েছিলেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে নিজ কর্মস্থল থেকে পলায়নের ঘটনায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, তাদের অনুকূলে প্রদত্ত পুলিশ পদক প্রত্যাহার করা হলো।

যাদের পদক প্রত্যাহার হয়েছে-রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান (বর্তমানে ঢাকায় নৌপুলিশে সংযুক্ত), রংপুর রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, বরিশাল রেঞ্জের পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম, সারদা পুলিশে কর্মরত পুলিশ সুপার মো. হাফিজ আল-ফারুক, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রাজীব দাস, র‌্যাব-১৪ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার, এপিবিএন-১৩ এ কর্মরত পুলিশ পরিদর্শক মো. জুলহাজ উদ্দীন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তাদের পদক সংক্রান্ত আর্থিক সুবিধা বন্ধ থাকবে এবং এর আগে পদক বাবদ প্রাপ্ত অর্থ ফেরত দিতে হবে।

Nagad
Nagad