Print

সারাদিন

পোশাক নিয়ে কাউকে হেয় করা চলবে না: ডাকসু নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্, সেপ্টেম্বর ১৬, ২০২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেছেন, কারও স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তিনি সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নারীরা যে নেতৃত্ব চান, সেটি তাদের জোটের মধ্যেই খুঁজে পেয়েছেন।

সাদিক কায়েম বলেন, হিজাব পরা শিক্ষার্থীর যেমন অধিকার আছে, তেমনি নন-হিজাব বা আধুনিক পোশাক পরা শিক্ষার্থীরও সমান অধিকার রয়েছে। পোশাকের পছন্দ, ব্যক্তিগত পরিচয় বা প্রতীক নিয়ে কাউকে হেয় করা, হস্তক্ষেপ করা কিংবা কোনো সিম্বলকে অপরাধী করা একেবারেই চলবে না।

তিনি আরও বলেন, শিবির নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে। ডাকসু নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রচারিত ভুল ধারণা ভেঙে গেছে। নারীর অধিকার, তাদের সুরক্ষা এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, এ প্রতিশ্রুতি শুধু মুখের কথা নয়।

সাদিক কায়েম বলেন, নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা পর্যন্ত আমরা থামব না। আমাদের ইশতেহারে নারীদের নিরাপত্তা ও অধিকারকে কেন্দ্র করে একাধিক দাবি উত্থাপন করা হয়েছে। ইতোমধ্যেই স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও আবাসন সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ভিপি আরও বলেন, বিভাজনের রাজনীতি নয়, বরং সব শিক্ষার্থীর পাশে থাকতে চাই। যেকোনো হলের শিক্ষার্থী সমস্যায় পড়লে আমরা পাশে থাকব। আমাদের পরিচয় একটাই—ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কাজের মাধ্যমে আস্থা অর্জন করতে চাই, যোগ করেন সাদিক কায়েম।

Nagad
Nagad