প্রকাশিত: ১:৫৭ অপরাহন, সেপ্টেম্বর ১৭, ২০২৫
সারাদিন ডেস্ক
বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের এওয়ার্ড–উইনিং পোভা সিরিজ বাংলাদেশের বাজারে আনতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত এই ৫জি স্মার্টফোন সিরিজ ব্যবহারকারীদের জন্য উন্নত পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি, আধুনিক ডিজাইন ও গেম–চেঞ্জিং প্রযুক্তির অভিজ্ঞতা এনে দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
পোভা সিরিজ ইতোমধ্যেই আন্তর্জাতিকভাবে ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে। এর ডিজাইনের জন্য নিউ ইয়র্ক প্রোডাক্ট ডিজাইন অ্যাওয়ার্ডসে গোল্ডেন অ্যাওয়ার্ড এবং লন্ডন ডিজাইন অ্যাওয়ার্ডসে প্লাটিনাম অ্যাওয়ার্ড জিতেছে। এছাড়া সিরিজটির একটি মডেলকে বিশ্বের সবচেয়ে পাতলা ফোনের স্বীকৃতিও দেওয়া হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ রবি আজিয়াটা ও গ্রামীণফোনের মাধ্যমে বাণিজ্যিকভাবে ৫জি যুগে প্রবেশ করেছে। এ প্রেক্ষাপটে পোভা সিরিজকে দেশীয় গ্রাহকদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে টেকনো। সিরিজটির মাধ্যমে ব্যবহারকারীরা পরবর্তী প্রজন্মের ৫জি অভিজ্ঞতা নিতে পারবেন।
যদিও আনুষ্ঠানিক লঞ্চিং ডেট এখনো ঘোষণা করা হয়নি, তবে খুব শিগগিরই টেকনো বাংলাদেশ সম্পূর্ণ লাইনআপ প্রকাশ করবে বলে জানা গেছে। এ বিষয়ে আপডেট পেতে গ্রাহকদের টেকনো বাংলাদেশের অফিসিয়াল সামাজিক মাধ্যম পেজ এবং ওয়েবসাইটে ভিজিট করার আহ্বান জানানো হয়েছে।