প্রকাশিত: ৫:৫৬ অপরাহন, সেপ্টেম্বর ২৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন (এমএমসি) বিভাগ সম্প্রতি নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের জন্য ‘জার্নিস ইন মোশন: ওয়েলকামিং ড্রিমস, সেলিব্রেটিং অ্যাচিভমেন্টস’ শীর্ষক একটি অনুষ্ঠান আয়োজন করেছে।
অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সদস্য মিস শানিয়া আবেদীন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের স্বপ্নপূরণে অনুপ্রাণিত করেন। প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাদের আত্মোন্নয়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ও মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।
ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (এফএএসএস)-এর ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম বিশ্ববিদ্যালয় জীবনকে আনন্দ ও শিক্ষার সমন্বয় হিসেবে উল্লেখ করেন। এমএমসি বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া শিক্ষার্থীদের এআইইউবি জীবন উপভোগ করার আহ্বান জানান।
সমাপনী বক্তব্য দেন এমএমসি বিভাগের প্রধান মিস রানি এলেন ভি. রামোস। অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন এবং বিদায়ী শিক্ষার্থীদের বিদায় জানান। ৯ সেপ্টেম্বর এমএমসি মিডিয়া স্টুডিওতে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন করা হয়। সম্মানিত অতিথি, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন অনুষদ ও বিভাগের প্রধানগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।