প্রকাশিত: ৯:৪০ অপরাহন, সেপ্টেম্বর ২৮, ২০২৫
সারাদিন ডেস্ক
অমর একুশে বইমেলা ২০২৬ এর পূর্বঘোষিত সময়সূচি স্থগিত করেছে বাংলা একাডেমি। রোববার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বরের এক সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে বইমেলা আয়োজন করতে হবে। এ কারণে প্রকাশক ও বিক্রেতাসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে নির্ধারিত সময়সূচি স্থগিত করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশক ও অন্যান্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে।
এর আগে বাংলা একাডেমি জানিয়েছিল, অমর একুশে বইমেলা ২০২৬ আগামী ১৭ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে সর্বশেষ সিদ্ধান্তে তা আর হচ্ছে না।