Print

সারাদিন

হ্যাকড হওয়ার ১০ ঘণ্টা পর ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ উদ্ধার

প্রকাশিত: ৬:৩৫ অপরাহন, অক্টোবর ৩, ২০২৫

সারাদিন ডেস্ক

হ্যাক হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভেরিফায়েড ফেসবুক পেজের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে পেজটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এর আগে ভোর ৫টা ৪২ মিনিটে ‘Team MS 47OX’ নামের একটি হ্যাকার গ্রুপ পেজটির প্রোফাইল ও কাভার ছবি পরিবর্তন করে হুমকিসূচক বার্তা প্রকাশ করে। তারা দাবি করে, ব্যাংকের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে শিগগিরই বড় ধরনের সাইবার হামলা চালানো হবে।

সকাল সাড়ে ১০টার পর থেকে পেজটি ফেসবুক সার্চ অপশনে অদৃশ্য হয়ে যায়, এতে গ্রাহক ও অনুসারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কিছুটা বেগ পোহাতে হলেও আইটি টিমের বিশেষ প্রচেষ্টায় বিকেলে নিয়ন্ত্রণ উদ্ধার সম্ভব হয়েছে। বর্তমানে পেজ স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, ফেসবুক পেজ হ্যাকের বিষয়টি সত্য। আমাদের আইটি বিভাগ শুরু থেকেই বিষয়টি সমাধানে কাজ করেছে এবং এখন নিয়ন্ত্রণ ফিরে পাওয়া গেছে।

Nagad
Nagad