প্রকাশিত: ৭:০৯ অপরাহন, অক্টোবর ৯, ২০২৫
সারাদিন ডেস্ক
পুলিশের বিশেষ অভিযানে ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫১০ জন। সবমিলিয়ে মোট ১ হাজার ৬৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজ, ২টি তরবারি, ১টি রামদা, ৪টি চাপাতি, ৩টি কিরিচ ও ১টি ছুরি করা হয়।
সবশেষে বলা হয়, বিশেষ এই অভিযান চলমান থাকবে।