Print

সারাদিন

জুলাই সনদ স্বাক্ষর: সব গণমাধ্যমকে অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান

প্রকাশিত: ১১:৪৪ অপরাহন, অক্টোবর ১৬, ২০২৫

সারাদিন ডেস্ক

জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের জন্য দেশের সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক বার্তায় প্রত্যেক বাংলাদেশির প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনি যেখানেই থাকুন না কেন-ঘরে বা পথে, দোকানে, কারখানায়, মাঠে বা খেলাধুলার প্রাঙ্গণে— এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হোন।

তিনি বলেন, রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও আমরা সবাই একটি ঐক্যবদ্ধ জাতি। এখনই সময় একসঙ্গে উদযাপন করার, ঐক্যের শক্তি অনুভব করার এবং এই গৌরব ও আশার দিন থেকে নতুন প্রেরণা নেওয়ার।

Nagad
Nagad