Print

সারাদিন

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৪০ অপরাহন, অক্টোবর ১৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পুনরায় বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

রোববার (১৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিশেষজ্ঞরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সুপারিশ উপস্থাপন করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া, ব্যারিস্টার ইমরান সিদ্দিক ও ব্যারিস্টার তানিম হোসেইন শাওন।

এছাড়া, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন এবং অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ভার্চ্যুয়ালি আলোচনায় অংশ নেন।

বৈঠকে পূর্বে আলোচিত বিষয়গুলো পুনরায় পর্যালোচনা করা হয় বলে জানা গেছে। কমিশনের পক্ষ থেকে অংশ নেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া।

এ সময় জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও উপস্থিত ছিলেন।

Nagad
Nagad