Print

সারাদিন

আমেরিকান ডেইরী লিমিটেডের পরিচালক লে. কর্নেল (অব.) গোলাম মাওলার ইন্তেকাল

প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্, নভম্বর ২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

আমেরিকান ডেইরী লিমিটেডের (এডিএল) পরিচালক (প্রশাসন) লে. কর্নেল গোলাম মাওলা (অব.) ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

এডিএল সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, আত্মীয়-স্বজন, অসংখ্য সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

লে. কর্নেল (অব.) গোলাম মাওলা ছিলেন একজন সৎ, নীতিবান ও কর্মনিষ্ঠ কর্মকর্তা। দীর্ঘদিন ধরে তিনি আমেরিকান ডেইরী লিমিটেডের প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন। তাঁর নেতৃত্ব, নিষ্ঠা ও মানবিকতা প্রতিষ্ঠানটির সহকর্মীদের কাছে গভীর শ্রদ্ধার বিষয় হয়ে থাকবে।

আমেরিকান ডেইরী লিমিটেড পরিবার এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছে। বার্তায় বলা হয়েছে, ‘আমরা আমাদের প্রিয় মাওলা স্যারের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁর সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি প্রদান করেন।’

প্রতিষ্ঠানটি জানিয়েছে, লে. কর্নেল (অব.) গোলাম মাওলার অবদান আমেরিকান ডেইরী লিমিটেড পরিবার শ্রদ্ধার সঙ্গে চিরকাল স্মরণ করবে।

Nagad
Nagad