Print

সারাদিন

নির্বাচনের পর যথারীতি ফেব্রুয়ারিতেই শুরু হবে অমর একুশে বইমেলা

প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্, নভম্বর ৩, ২০২৫

সারাদিন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর যথারীতি আগামী ফেব্রুয়ারিতেই শুরু হবে অমর একুশে বইমেলা ২০২৬। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার পরই বইমেলার তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে নিশ্চিত করেছে বাংলা একাডেমি।

রোববার (২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বইমেলা আয়োজনে সময় নির্ধারণ বিষয়ে প্রকাশক সমিতির প্রস্তাবগুলোর ওপর বিস্তারিত আলোচনা হয়।

বাংলা একাডেমি সূত্রে জানা যায়, প্রকাশক সমিতি বইমেলার জন্য কয়েকটি সম্ভাব্য সময়ের প্রস্তাব দেয়। বৈঠকে রাষ্ট্রের নিরাপত্তাবিষয়ক সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়।

আলোচনার পর নির্বাচনের পরপরই ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজনের প্রস্তাবটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য হিসেবে চূড়ান্ত হয়।

সভায় আরও জানানো হয়, অমর একুশে বইমেলা ২০২৬ আয়োজনে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলা একাডেমি।

Nagad
Nagad