Print

সারাদিন

সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৭৪৮

প্রকাশিত: ৮:২৫ অপরাহন, নভম্বর ৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ২০৭ জন এবং অন্যান্য ঘটনায় আরও ৫৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিশেষ অভিযানে বিভিন্ন জেলা ও মহানগর পুলিশ অংশ নেয়। এ সময় উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, একটি একনলা বন্দুক, একটি দেশীয় পাইপগান, একটি এলজি, একটি ম্যাগজিন, দুই রাউন্ড কার্তুজ, একটি কিরিস এবং তিনটি ছোরা।

পুলিশ জানায়, অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে।