Print

সারাদিন

হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে এখনই সিদ্ধান্তের সময়: প্রেসসচিব শফিকুল আলম

প্রকাশিত: ৪:০৬ অপরাহন, নভম্বর ৮, ২০২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক:

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা যখন ১৮ কোটি মানুষকে ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেন, তখন তা পুরো জাতিকেই অপমানিত করে। তিনি প্রশ্ন রাখেন, এর মানে কি সবাই টেররিস্ট? সবাইকে হত্যা করেই কি তিনি ক্ষমতায় ফিরতে চান?

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রেসসচিব।

শফিকুল আলম বলেন, আমার মনে হয়, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে এখনই সব রাজনৈতিক দলকে একটি স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে।

তিনি জানান, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় নেই, যোগ করেন তিনি।

সংস্কার প্রসঙ্গে প্রেসসচিব বলেন, মানুষ সুশাসন চায়, কিন্তু তা একদিনে প্রতিষ্ঠা সম্ভব নয়। বিভিন্ন দেশে সংস্কার প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলে। নির্বাচনের পরও সংলাপ হতে পারে। নেপালে এমন সংস্কার কার্যকর হতে নয় বছর লেগেছিল।

জুলাই সনদে নারী ও শ্রমিকদের প্রতিনিধিত্ব নিয়ে সমালোচনার জবাবে শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলো নিজেরাই সব শ্রেণি-পেশার প্রতিনিধিত্ব করে। সনদেও সেই ভারসাম্য রয়েছে।

Nagad
Nagad

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসঙ্গে তিনি বলেন, এআই দ্রুত পরিবর্তন আনছে, যা ভবিষ্যতে কর্মসংস্থানের জন্য বড় চ্যালেঞ্জ হবে। তাই পরবর্তী সরকারের অন্যতম বড় কাজ হবে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।