Print

সারাদিন

ওয়ালটনে চাকরির সুযোগ, বেতন ৮০ হাজার টাকা পর্যন্ত

প্রকাশিত: ৩:৫৩ অপরাহন, নভম্বর ১০, ২০২৫

সারাদিন ডেস্ক

দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি ‘ব্র্যান্ড ম্যানেজার’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা আগামী ২৫ নভেম্বর, ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম
ব্র্যান্ড ম্যানেজার

যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই মার্কেটিং বিষয়ে এমবিএ ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধা

বেতন স্কেল: ৪৫,০০০ থেকে ৮০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই
বয়সসীমা: ২৭ থেকে ৪০ বছর

কর্মস্থল

Nagad
Nagad

ঢাকা। প্রার্থীর ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস প্ল্যাটফর্মে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়
২৫ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিডিজবস