Print

সারাদিন

ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

প্রকাশিত: ৮:০৯ অপরাহন, নভম্বর ১০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, আগুন লাগা বাসটি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের। তবে আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বাসটি চলন্ত অবস্থায় ছিল নাকি পার্কিং করা ছিল-তাও জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার সময় সাত-আটজন তরুণকে বাসের পাশে দিয়ে হাঁটতে দেখা যায়। হঠাৎ করেই বাসে আগুন ধরে যায়। এটি নাশকতা নাকি দুর্ঘটনা—তা তদন্ত করে দেখছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

এর আগে সোমবার ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুরে ভিক্টর পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Nagad
Nagad