Print

সারাদিন

নির্বাচনের আগে গণভোটের সিদ্ধান্তে অনড় জামায়াত: ডা. তাহের

প্রকাশিত: ৫:৩৩ অপরাহন, নভম্বর ১৩, ২০২৫

সারাদিন ডেস্ক

জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হওয়া উচিত—এই অবস্থানেই অনড় রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তে জামায়াতের মত পরিবর্তন হয়নি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, ‘প্রধান উপদেষ্টার ভাষণের কিছু কিছু বিষয়ে আরও স্পষ্টীকরণের প্রয়োজন আছে। আমরা নিজেদের মধ্যে বসে পর্যালোচনা করব এবং পরে আনুষ্ঠানিকভাবে পরবর্তী সিদ্ধান্ত জানাব।’

তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচনের দিনেই যদি গণভোট অনুষ্ঠিত হয়, তাহলে এর গুরুত্ব অনেকটাই চাপা পড়ে যাবে। তাই আমরা আগের মতোই চাই—গণভোট নির্বাচনের আগে হোক।’

এর আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, জাতীয় নির্বাচনের দিনেই জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন বলে ভাষণে জানানো হয়।

Nagad
Nagad