Print

সারাদিন

স্বল্পমূল্যে পণ্য বিক্রি শুরু করছে টিসিবি ১৫ নভেম্বর থেকে

প্রকাশিত: ১০:৪৫ অপরাহন, নভম্বর ১৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বাইরে দেশের বেশ কয়েকটি জেলায় আগামীকাল শনিবার (১৫ নভেম্বর) থেকে স্বল্পমূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। শুক্রবার ব্যতীত পরবর্তী টানা ১৪ দিন এ কার্যক্রম চলবে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৪ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, চট্টগ্রাম, সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, নরসিংদী, কুষ্টিয়া, ভোলা ও জামালপুরসহ বিভিন্ন জেলায় ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

ফ্যামিলি কার্ডধারীদের বাইরে সাধারণ ক্রেতারাও এসব ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল ও ১ কেজি চিনি নিতে পারবেন।

টিসিবির নির্ধারিত দর হলো-সয়াবিন তেল প্রতি লিটার ১১৫ টাকা, চিনি প্রতি কেজি ৮০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৭০ টাকা।

সংস্থাটি আরও জানায়, প্রতিদিন ৬১টি ট্রাকে পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে ৫০০ জন ভোক্তার জন্য পণ্য বরাদ্দ রাখা হয়েছে।

Nagad
Nagad