Print

সারাদিন

দশ বছরের সম্পর্কের ইতি-রাসেলকে ছাড়লো কলকাতা নাইট রাইডার্স

প্রকাশিত: ৭:৫৬ অপরাহন, নভম্বর ১৫, ২০২৫

সারাদিন ডেস্ক

আইপিএল ২০২৬ মৌসুমকে সামনে রেখে রিটেনশন তালিকা প্রকাশ শুরু হয়েছে। কোন খেলোয়াড়দের রেখে দিচ্ছে আর কাকে ছেড়ে দিচ্ছে-তা নিয়ে ক্রিকেট দুনিয়ায় চলছে তুমুল আলোচনা। আর এরই মধ্যে সবচেয়ে বড় চমক দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

দীর্ঘদিনের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে রিলিজ করে দিয়েছে কেকেআর। দলের একাধিক ম্যাচে একাই বাজিমাত করা এই ক্যারিবিয়ান অলরাউন্ডারকে না রাখার সিদ্ধান্তে বিস্মিত নাইটসমর্থকরা।

যদিও রাসেলের সঙ্গে কেকেআরের সম্পর্ক এখানেই শেষ নয়। চাইলে নিলাম থেকে আবারও তাকে দলে ভেড়াতে পারবে ফ্র্যাঞ্চাইজিটি।

কেকেআরের হয়ে ১০৯ ম্যাচ খেলেছেন আন্দ্রে রাসেল। ব্যাট হাতে করেছেন ২,৫৯৩ রান, আর বল হাতে শিকার ১২২ উইকেট। দুইবার আইপিএল শিরোপা জয়ের পেছনেও রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ অবদান।

২০১৪ সালে কেকেআরের সঙ্গে পথচলা শুরু করেছিলেন রাসেল। গত মৌসুমে তাকে ১৮ কোটি রুপিতে রিটেন করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে সেই অর্থের তুলনায় পারফরম্যান্স ছিল হতাশাজনক।

২০২৫ মৌসুমে রাসেল করেছেন মাত্র ১৬৭ রান, আর নিয়েছেন ৮ উইকেট। পারফরম্যান্সের এই পতনই তাকে রিলিজ করার অন্যতম কারণ বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

Nagad
Nagad