প্রকাশিত: ১১:২২ অপরাহন, নভম্বর ১৯, ২০২৫
সারাদিন ডেস্ক
রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের গেটের সামনে ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, টিভি ভবনের গেটের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুন লাগে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।