Print

সারাদিন

চকবাজার থানার ওয়াশরুমে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৪:১৪ অপরাহন, নভম্বর ২৩, ২০২৫

সারাদিন ডেস্ক

চট্টগ্রামের চকবাজার থানার ওয়াশরুম থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই) অহিদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) সকালে থানার তৃতীয় তলার এএসআই ব্যারাকের ওয়াশরুমে তার মরদেহ দেখতে পান সহকর্মীরা।

পুলিশ জানায়, সহকর্মীরা মরদেহ দেখে তাৎক্ষণিকভাবে থানায় খবর দেন। পরে বেলা পৌনে ১টার দিকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত এএসআই অহিদুর রহমানের বাড়ি নোয়াখালীর কবিরহাটে। তার মৃত্যুর কারণ নিয়ে পুলিশ তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।