Print

সারাদিন

নন-ক্যাডার থেকে উপসচিব-৭ কর্মকর্তাকে পদোন্নতি

প্রকাশিত: ১০:৫৪ অপরাহন, নভম্বর ২৫, ২০২৫

সারাদিন ডেস্ক

জনপ্রশাসন মন্ত্রণালয় নন-ক্যাডার (ক্যাডার বহির্ভূত) সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত সাত কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তারা উপসচিব পদে যোগদানের জন্য সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে অথবা অনলাইনে (ইমেইল: [email protected]) যোগদানপত্র জমা দিতে পারবেন।

পদোন্নতিপ্রাপ্ত সাত কর্মকর্তা হলেন-মো. আবদুল খালেক- সিনিয়র সহকারী সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, মো. নজরুল ইসলাম-সিনিয়র সহকারী সচিব, আইএমইডি (ভূমি মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন), শিরীন সুলতানা-সিনিয়র সহকারী সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়, এস এম মনিরুজ্জামান – সহকারী ওয়াকফ প্রশাসক (সিনিয়র সহকারী সচিব), বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়, মো. ফরহাদ মিঞা-সিনিয়র সহকারী সচিব, রেলপথ মন্ত্রণালয়, এস এম মাহবুবুল হক- সিনিয়র সহকারী সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, মো. গোলাম মোস্তফা-সিনিয়র সহকারী সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পদোন্নতির পরে তাদের দায়িত্ব ও দায়িত্বভার নতুনভাবে নির্ধারণ করা হবে।