Print

সারাদিন

ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ট্রাইব্যুনালে

প্রকাশিত: ১:৩৩ অপরাহন, নভম্বর ২৬, ২০২৫

সারাদিন ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দাখিল হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ প্রসিকিউশনের পক্ষে আবেদনটি দাখিল করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

প্রসিকিউটর তামিম জানান, গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার রায়ের পর অ্যাডভোকেট ফজলুর রহমান ট্রাইব্যুনালের রায় সম্পর্কে ‘বিতর্কিত ও অশালীন’ মন্তব্য করেন। এ মন্তব্য আদালতের মর্যাদা ক্ষুণ্ন করে এবং ট্রাইব্যুনাল অবমাননার শামিল—এ অভিযোগে কন্টেম্পট অব কোর্টের আবেদন আনা হয়েছে।

উল্লেখ্য, অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

আদালত অবমাননার আবেদনের শুনানির তারিখ পরবর্তীতে নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

Nagad
Nagad