প্রকাশিত: ৪:৪৩ অপরাহন, নভম্বর ২৭, ২০২৫
সারাদিন ডেস্ক
ঢাকাসহ সারা দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে হঠাৎ এই কম্পন অনুভূত হয়।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিকটার স্কেলে ৩.৬। তবে এর উৎপত্তিস্থল, গভীরতা ও বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
হালকা মাত্রার হলেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানুষ কম্পন অনুভব করেন। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।