Print

সারাদিন

এজাজের বিরুদ্ধে ঘুস-দুর্নীতির অভিযোগ তদন্তে নামছে দুদক

প্রকাশিত: ৫:৫১ অপরাহন, নভম্বর ২৭, ২০২৫

সারাদিন ডেস্ক

ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুস গ্রহণের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের পাঠানো চিঠির সংক্ষিপ্ত শিরোনামে উল্লেখ করা হয়েছে-ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুস গ্রহণের অভিযোগ রয়েছে। এ অভিযোগ অনুসন্ধানের জন্য দৈনিক ও সাম্প্রতিক সেলের একজন কর্মকর্তাকে নিয়োগ দিতে আজ (২৭ নভেম্বর) মহাপরিচালক (তদন্ত-১) বরাবর চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের পর ১৯ আগস্ট দেশে ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হলে তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

Nagad
Nagad