Print

সারাদিন

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০

প্রকাশিত: ৫:১৯ অপরাহন, december ৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমছে না। এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৯০ জন নতুন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তর জানায়, মৃতদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১ জন, দক্ষিণ সিটিতে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩৯১ জনের মৃত্যু হলো। একই সময়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৭ জনে।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে-ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬ জন, দক্ষিণ সিটিতে ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি বহির্ভূত) ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, বরিশাল বিভাগে ৫৮ জন, খুলনা বিভাগে ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।

এ সময়ে ৬৪০ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছর মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ৮৩৬ জনে।

Nagad
Nagad

২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। তার আগের বছর ২০২৩ সালে ছিল সর্বোচ্চ রেকর্ড—মৃত্যু ১ হাজার ৭০৫ জন, আক্রান্ত ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।