Print

সারাদিন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৪২১ জন ভর্তি

প্রকাশিত: ৭:৪০ অপরাহন, december ৯, ২০২৫

সারাদিন ডেস্ক

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ৪০১ জনে পৌঁছেছে, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২১ জন নতুন রোগী। এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৭০৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভর্তি হওয়া রোগীদের মধ্যে এখন পর্যন্ত ৯৬ হাজার ৭৬০ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। বর্তমানে ১ হাজার ৯৪৫ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংস্থাটির তথ্য বলছে, চলতি বছরে মাসভিত্তিক ডেঙ্গু মৃত্যুর তালিকায় নভেম্বর ছিল সবচেয়ে ভয়াবহ, এ মাসে প্রাণ হারিয়েছেন ৯৯ জন রোগী। যা বছরের যেকোনো মাসের চেয়ে বেশি।

এর আগে অক্টোবর মাসে মৃত্যু হয়েছে ৮০ জনের, আর সেপ্টেম্বরে ৭৬ জন। বছরের শুরুতে জানুয়ারিতে মৃত্যু হয় ১০ জনের। ফেব্রুয়ারিতে ৩ জন এবং মার্চ ছিল মৃত্যুহীন মাস। এপ্রিল ও মে মাসে যথাক্রমে ৭ ও ৩ জনের মৃত্যু হলেও জুন থেকে ডেঙ্গুর তীব্রতা বাড়তে থাকে।

জুনে মৃত্যু হয় ১৯ জনের, জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় ৪১ জনে এবং আগস্টে মৃত্যু হয় ৩৯ জনের।

Nagad
Nagad