Print

সারাদিন

ইলিয়াস হোসেনের দ্বিতীয় ফেসবুক অ্যাকাউন্টও সরিয়ে নিলো মেটা

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্, december ২১, ২০২৫

সারাদিন ডেস্ক

সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুকের দ্বিতীয় অ্যাকাউন্টটিও সরিয়ে নিয়েছে মেটা। শনিবার (২০ ডিসেম্বর) রাত থেকে ওই অ্যাকাউন্টটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

এর আগে শুক্রবার রাত থেকে ইলিয়াস হোসেনের মূল ফেসবুক আইডি ও পেজ অদৃশ্য হয়ে যায়। পরে জানা যায়, মেটা তার প্রথম অ্যাকাউন্টটি সরিয়ে দিয়েছে। একাধিক গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার রাতে ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রথম আলো ও ডেইলি স্টারকে লক্ষ্য করে উসকানিমূলক একাধিক পোস্ট দেওয়া হয়। এর পরপরই ওই দুই গণমাধ্যমের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রথম অ্যাকাউন্ট সরিয়ে দেওয়ার পর শনিবার ইলিয়াস হোসেন তার দ্বিতীয় একটি ফেসবুক আইডি থেকে আবার সক্রিয় হন। তবে শনিবার রাত থেকে সেই অ্যাকাউন্টটিও আর দেখা যাচ্ছে না।

এর আগে Centraist Nation TV–এর ফেসবুক পোস্টে জানানো হয়, ইলিয়াস হোসেনের প্রায় ২০ লাখ অনুসারী থাকা ফেসবুক অ্যাকাউন্টটি মেটা ডাউন করে দিয়েছে। অপর একটি গণমাধ্যমের খবরে বলা হয়, তার প্রায় ২২ লাখ অনুসারীসংবলিত ফেসবুক পেজটিও বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Nagad
Nagad