Print

সারাদিন

দেশে ইমিল্যাবের স্মার্ট হোম সিকিউরিটি ক্যামেরা আনলো সেলেক্সট্রা

প্রকাশিত: ১:৫৭ অপরাহন, december ২৩, ২০২৫

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

মোবাইল ও গ্যাজেটের পর স্মার্ট হোম সিকিউরিটি সলিউশনের বাজারে প্রবেশ করলো দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড। প্রতিষ্ঠানটি বাংলাদেশে বিশ্বখ্যাত স্মার্ট হোম সিকিউরিটি ব্র্যান্ড ইমিল্যাব-এর আইপি ক্যামেরা বাজারজাত শুরু করেছে। ইমিল্যাব মূলত বৈশ্বিক প্রযুক্তি জায়ান্ট শাওমি’র এআইওটি ইকোসিস্টেমের একটি অংশ।

সেলেক্সট্রা জানিয়েছে, দেশের বাজারে ইমিল্যাবের ইনডোর ও আউটডোর মিলিয়ে মোট আটটি মডেলের স্মার্ট হোম সিকিউরিটি ক্যামেরা আনা হয়েছে। এসব ক্যামেরা বাসা, অফিস ও বাণিজ্যিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হবে।

এ বিষয়ে ইমিল্যাবের ওভারসিজ সেলস ডিরেক্টর রাজেশ সুধাকরণ বলেন, ‘সেলেক্সট্রার মাধ্যমে বাংলাদেশে ইমিল্যাবকে পরিচিত করতে পেরে আমরা আনন্দিত। আমরা দীর্ঘমেয়াদে বাংলাদেশে আমাদের পণ্য বাজারজাত করতে আগ্রহী।’

ইমিল্যাবের জেনারেল ম্যানেজার (জিএম) মি. ফেলিক্স বলেন, স্মার্ট হোম সিকিউরিটি ডিভাইসের ক্ষেত্রে পণ্যের টেকসই হওয়া ও উন্নত মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘আমরা প্রতিটি পণ্যের গুণগত মানকে সর্বোচ্চ গুরুত্ব দিই। এই মানের কারণেই ইমিল্যাব বিশ্বব্যাপী একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে,’-বলেন তিনি।

সেলেক্সট্রা লিমিটেডের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ বলেন, ‘মোবাইল ও গ্যাজেটের পাশাপাশি নিরাপত্তা এখন ভোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টি মাথায় রেখেই আমরা আমাদের পণ্য তালিকায় হোম সিকিউরিটি সলিউশন যুক্ত করেছি। ইমিল্যাবের ক্যামেরাগুলোর উন্নত ফিচার, সাশ্রয়ী মূল্য ও বিশ্বস্ততার কারণে এগুলো দ্রুত জনপ্রিয়তা পাবে বলে আমরা আশাবাদী।’

ইমিল্যাব ক্যামেরাগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো-শাওমির মি হোম অ্যাপের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি ক্যামেরাগুলো গুগল হোম, অ্যামাজন অ্যালেক্সা, শাওমি হোম এবং শাওমি হাইপারওএস কানেক্ট-এর সঙ্গে নির্বিঘ্নে কাজ করে।

Nagad
Nagad

প্রসঙ্গত, ইমিল্যাব বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির ৮ কোটি ৫০ লাখের বেশি ইউনিট বিক্রি হয়েছে। বাংলাদেশে ইমিল্যাবের স্মার্ট হোম সিকিউরিটি ক্যামেরা বাজারে আসায় ভোক্তারা এখন সহজেই অরিজিনাল ও বিশ্বমানের স্মার্ট সিকিউরিটি সমাধান পাওয়ার সুযোগ পাবেন।