Print

সারাদিন

পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রকাশিত: ৯:১৬ অপরাহন, december ২৭, ২০২৫

সারাদিন ডেস্ক

পিলখানা ট্রাজেডিতে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার আজ (২৭ ডিসেম্বর)) বিকেল ৩টার দিকে বনানী সামরিক কবরস্থানে পিলখানায় নিহত ৫৭ জন সেনা কর্মকর্তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে কবরের সামনে দাঁড়িয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তারেক রহমান।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে তারেক রহমান বনানী কবরস্থানে তার ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো এবং শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।