প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্, december ২৮, ২০২৫
সারাদিন ডেস্ক
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৫৭৫ টাকা। নতুন দামে আজ রোববার (২৮ ডিসেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা।
শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।
এর আগে গত মঙ্গলবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছিল ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকায়। তখন ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৬ হাজার ১৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গয়নার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে সংগঠনটি।