প্রকাশিত: ৭:৪৭ অপরাহন, december ২৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তবে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না। দলের মুখপাত্রের দায়িত্ব পালনের পাশাপাশি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামের পাশে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ।
এ সময় আসিফ মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের লক্ষ-কোটি মানুষ রাজপথে নেমে এসেছিল, সেই প্রত্যাশা বাস্তবায়নের সময় এখন এসেছে। সেই লক্ষ্য থেকেই তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন।
নাহিদ ইসলাম বলেন, যারা নির্বাচনে অংশ নেবেন না, তাদের নিয়ে দলীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির প্রধান হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরে ১০ ডিসেম্বর পদত্যাগ করেন এবং ১১ ডিসেম্বর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তার পদত্যাগ কার্যকর হয়।